সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক কাজল মালাকার

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৩ ০৬:১৩:৪৯ AM

Share
69

এমদাদুর রহমান চৌধুরী  জিয়া :: সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের গনিত বিভাগের সিনিয়র শিক্ষক কাজল মালাকার সিলেট জেলার শ্রেষ্ঠ  শিক্ষক নির্বাচিত

কাজল মালাকার সিলেটের গোপালগঞ্জ উপজেলাধীন লক্ষণাবন্দ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ গ্রামের স্থায়ী বাসিন্দা। তিনি ১৯৮৬  সালে ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাস করেন।তারপর ১৯৮৮ সালে সরকারি এম.সি কলেজ থেকে এইচএসসি পাস করেন।১৯৯১ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 

 অনার্স পাস করেন।১৯৯২ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম এস সি-তে চতুর্থ স্থান দখল করেন।তারপর ১৯৯৫ সাল থেকে মাধ্যমিক স্কুলে শিক্ষকতায় যোগ দেন। চাকুরিরত অবস্থায় তিনি শিক্ষার উপর দেশে বিদেশে  ডিজিটালাইজড  পদ্ধতির  শিক্ষা ব্যবস্থার উপর একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন।  দক্ষিণ সুরমা হাই স্কুল,দি এইডেড হাইস্কুল,কানাইঘাট সরকারি হাইস্কুল,সরকারি অগ্রগামী বালিকা হাইস্কুল এবং ভাগসিলেট সরকারি পাইলট হাইস্কুলে সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত আছেন। 

 সরকারি পাইলট হাই স্কুলের  প্রধান শিক্ষক  কবির  আহমদ খান  গণিত শিক্ষক কাজল মালাকার জেলার শ্রেষ্ঠ শিক্ষক  নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেট প্রেস / ২৭ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-২৭ ০৬:১৩:৪৯