বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
প্রতিষ্ঠানটি সিনিয়র স্টাফ নার্স পদে ৮০০ জন নিয়োগ দেবে।
সোমবার (১১ আগস্ট) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
পদের নাম: সিনিয়র স্টাফ নার্স
পদসংখ্যা: ৮০০টি
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং (বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক স্বীকৃত)
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
আবেদন ফি: ৫০০ টাকা
আবেদনের শর্তাবলি:
প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণের সময় সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি (২৪০ী২৪০ পিক্সেল), স্বাক্ষরের ছবি (৩০০ী৮০ পিক্সেল), আবেদন ফি জমার ব্যাংক রসিদের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে সংশ্লিষ্ট সনদপত্র আপলোড করতে হবে।
মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের ক্ষেত্রে প্রাসঙ্গিক সনদপত্র দিতে হবে।
প্রদত্ত ট্র্যাকিং নম্বর ও পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে, যা প্রবেশপত্র প্রিন্ট ও অন্যান্য প্রয়োজনে ব্যবহৃত হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সময় প্রার্থীদের আবেদনে উল্লিখিত তথ্যের সমর্থনে মূল সনদপত্র ও সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: অনলাইনে আবেদন করা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে-https://bmu.ac.bd/
ক্যারিয়ার ডেস্ক




















