নগরীতে বিদেশফেরত নারীর লা শ উদ্ধার

  • প্রকাশের সময় : ১৬/০২/২০২৫ ০৯:০১:২৩ AM

Share
50

রাজশাহী নগরীতে বিদেশফেরত মোসা. হেলেনা (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) নগরীর চন্দ্রিমা থানার ভদ্রা এলাকার একটি বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

হেলেনার পরিবারের সদস্যরা জানায়, অনেক দিন আগে কাজের জন্য প্রবাসে পাড়ি জমান হেলেনা। তিনি সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন।

দেশে ফিরে দুই বছর আগে আলমগীর হোসেন নামের একজনকে বিয়ে করেন হেলেনা। বিয়ের পর থেকে আলমগীরের আগের স্ত্রীর সঙ্গে তার বিবাদ লেগেই থাকত।

পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। আলমগীরের সন্ধান করছে পুলিশ।

ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বলছে এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর বলা যাবে।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, নিহতের মা বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা করেন। আলমগীরের নাম উল্লেখ করে বেশ কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়।


সিলেট প্রেস / ১৬ ফেব্রুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০২-১৬ ০৯:০১:২৩