যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ২৮/০২/২০২৫ ০৪:৪৩:১৬ PM

Share
61

লন্ডন সংবাদদাতা: যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল (২৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার রাত ৮ টায় লন্ডনের বেথনাল গ্রীনের জান্নাহ গ্রীল রেষ্টুরেন্টে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছায়েদ আহমদ ছাদ এর সভাপতিত্ত্বে এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও আবুল কালাম আযাদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন খাঁন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমান খাঁন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলীম উদ্দিন ফয়ছল সহ যুক্তরাজ্য আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

এসময় বক্তরা দেশের বর্তমান নাজুক পরিস্থিতিতে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের করণীয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে নির্যাতিত, হামলা, মামলায় জর্জরিত বাংলাদেশ  আওয়ামী লীগের তৃনমূলের নেতাকর্মীদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধান অতিথি জালাল  উদ্দিন খাঁন তার বক্তব্য বলেন, আওয়ামী লীগের সকল সহযোগি ও অঙ্গসংগঠনকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি যেকোন দূর্যোগে যুক্তরাজ্য আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থাকবে বলে উল্লেখ করেন।

প্রধান বক্তা বলেন- দেশে কোন অবস্থাতে জঙ্গিবাদ উত্তান হতে দেওয়া যাবেনা। এজন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

সভাপতির বক্তব্যে ছায়েদ আহমদ ছাদ বলেন- যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ অতীতের ন্যায় এখনও রাজপথে আছে। দল ও দেশের কান্তি লগ্নে সর্বদা রাজপথে থাকবে। তিনি স্বেচ্ছাসেবক লীগের সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দেন।

সাধারণ সভায় উপস্থিত হওয়ার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। স্বেচ্ছাসেবক লীগের আগামী কার্যক্রমগুলো সফল করার আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


সিলেট প্রেস / sa


কমেন্ট বক্স
প্রবাস ডেস্ক

প্রবাস ডেস্ক

প্রকাশ: ২০২৫-০২-২৮ ১৬:৪৩:১৬