ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্বা নুরুল ইসলাম বলেছেন দেশের অগ্রগতির মুল চালিকা শক্তি হলো শিক্ষা। শিক্ষকরা সমাজকে আলোকিত করে এই আলো ছড়িয়ে দিচ্ছে আমাদের শিক্ষার্থীদের মধ্যে। বিশ্বায়নের যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীকে তৈয়ার করতে হবে। ভালো ফলাফলের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
গত ১০ জুন ফেঞ্চুগঞ্জে সজ্জাদ আলী শিক্ষা কল্যান ট্রাস্টের ২০১৯ ও ২০২২ সালের বৃত্তি পরীক্ষার বৃত্তি বিতরণী অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখতে গিয়ে কথা গুলো বলেছেন।
ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য
রাখেন সাবেক অধ্যক্ষ বৃত্তি পরিচালনা কমিটির আহবায়ক বাবু রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ঘিলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, কাসিম আলী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল, সাধারন সম্পাদক মনসুর আলী।
ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মামুনুর রশীদের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন শিক্ষক মাও: মাহবুবুল আলম, গীতা পাঠ করেন দিপক চক্রবর্তী। স্বাগত বক্তব্যে রাখেন ট্রাস্টের অর্থ সম্পাদক ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পু। বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের নাম ঘোষনা করেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক তাজুল ইসলাম বাবুল।
৮ম বারের মত বৃত্তি পরীক্ষায় বিগত ২০১৯ এবং ২০২২ সালে প্রাথমিক ও মাদ্রাসা পর্য্যায় ৪র্থ শ্রেনীর ৪৪ জন শিক্ষার্থী কে বিভিন্ন ক্যাটাগরীতে বৃত্তির নগদ অর্থ ও সনদপত্র বিতরন করা হয়।
সিলেটপ্রেস প্রতিবেদক




















