বড়লেখায় প্রেমিকের নাম লিখে গৃহবধূর আত্মহত্যা!

  • প্রকাশের সময় : ১৩/০৫/২০২৬ ১১:০৪:৫৬ PM

Share
13

মৌলভীবাজারের বড়লেখায় বাবার বাড়ির রান্নাঘর থেকে ময়না গঞ্জু (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার পাথারিয়া চা বাগান এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।


নিহত ময়না গঞ্জু পাথারিয়া চা বাগানের মিঠাইলাল গঞ্জুর মেয়ে এবং কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সুকিন্দর গঞ্জুর স্ত্রী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে পরিবারের সদস্যরা রান্নাঘরের ভেতরে ময়নাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে বড়লেখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে ‘বিশ্বজিৎ’ নামে এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এছাড়াও সেখানে ব্যক্তিগত সম্পর্ক, পারিবারিক অভিমান ও মানসিক কষ্টের কথাও লেখা ছিল বলে জানা গেছে।


প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, প্রেমঘটিত জটিলতা ও পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


বড়লেখা থানার এক কর্মকর্তা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সিলেট প্রেস / এম,এ


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৫-১৩ ২৩:০৪:৫৬