ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার ২ মে শান্ত সরেন (২৭) নামে এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছে। মৃত শান্ত সরেন উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর গ্রামের মটাই সরেনের ছেলে। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে শান্ত সরেনের স্ত্রী পারিবারিক কলহের কারনে তার বাবার বাড়ি চলে যান। এজন্য সরেন স্ত্রীর বিরহে কাতর ও হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ঘটনার দিন সরেনের বাবা-মা বাড়ির বাইরে কাজে গেলে দুপুর ২টার দিকে সরেন তার নিজ ঘরের শরে দড়ি বেঁধে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে সরেনের মরদেহ উদ্ধার করে। থানার ওসি আরো বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।



















