এসএসসিতে সিলেট বোর্ডে পাশের হার ৭৬. ০৬

  • প্রকাশের সময় : ২৮/০৭/২০২৩ ১২:১৮:৪৩ PM

Share
90

মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি)তে সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৬ দশমিক ০৬ শতাংশ।  গত বছরের চেয়ে ফলাফল ২ দশমিক ৭৬ শতাংশ কমে গেছে। গত বছর  এসএসসিতে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ। 

এবছর ১ লাখ ১০ হাজার ৪১২ জন পরিক্ষার্থীর মধ্যে অংশগ্রহণ করেন ১ লাখ ৯ হাজার ৫৩২ জন। তন্মধ্যে পাস করেছে ৮৩ হাজার ৩০৬ জন শিক্ষার্থী। পাসকৃতদের মধ্যে ছেলে ৩৩ হাজার ৯০৯ জন এবং মেয়ে ৪৯ হাজার ৩৯৭ জন।  

এবার জিপিএ -৫ পেয়েছে ৫ হাজার ৫৫২ জন। এরমধ্যে ছেলে ২ হাজার ৪৭০ এবং মেয়ে ২ হাজার ৯৮২ জন। 

গত বছরের চেয়ে ২ হাজার ১১৩ টি জিপিএ-৫ কমেছে। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৭ হাজর ৫৬৫ শিক্ষার্থী। 


সিলেট প্রেস / ২৮ জুলাই ২০২৩/এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৭-২৮ ১২:১৮:৪৩