রাণীশংকৈলে অবাধে চলছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

  • প্রকাশের সময় : ২৩/১২/২০২৪ ০৬:২৪:৫৮ AM

ছবি-প্রতিনিধি

Share
34

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বিভিন্ন হাট-বাজারে অবাধে ব্যবহৃত হচ্ছে নিষিদ্ধ ঘোষণা করা পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ নিষিদ্ধ হওয়ার সরকারি নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছে না। 


সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরেজমিনে দেখা গেছে, সবখানে পলিথিন ব্যাগে কাঁচা বাজারসহ বিভিন্ন সামগ্রী দেদারসে বিক্রি হচ্ছে। ভয়ভীতি ছাড়াই ক্রেতারা পলিথিনে করে এসব সামগ্রী বাড়িতে বহন করে নিয়ে যাচ্ছেন। ক্ষুদ্র দোকানদারা কেজি, কেজি ছোট বড় সাইজের পলিথিন বিভিন্ন বড় বড় মুদি ও হার্ডওয়্যার্ড এর দোকান থেকে কিনে নিচ্ছে। কোথাও চট বা কাগজের ব্যাগের ব্যবহার দেখা যায়নি। 


পৌর শহরের শিবদিঘি কাঁচা বাজার,বিরাশি,মহারাজা, হাটখোলা,কোচলক্যাম্প, চেকপোস্ট বাজার, নেকমরদ, কাতিহার, রাউতনগর ও গোগর হাটসহ প্রায় সমগ্র উপজেলায় গিয়ে দেখা গেছে, বিক্রেতারা পলিথিন ব্যাগে বিভিন্ন পণ্যদ্রব্যাদি বিক্রি করছেন। 


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বিক্রেতারা বলেন, ‘কিছুদিন আগে আমরা পলিথিন না ব্যবহার করার জন্য ফেসবুকে দেখেছি। কিন্তু কি করবো, বিকল্প তো কিছুই নাই, তাই বাধ্য হয়ে পলিথিন ব্যবহার করতে হচ্ছে।’ 


রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন,‘ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পলিথিনের ব্যবহার রোধে বাজারগুলোতে একবার অভিযান চালিয়েছি। আবারও অভিযান চালানো হবে।’


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৪-১২-২৩ ০৬:২৪:৫৮