নিউ সুরমা হোটেলে অসামাজিক কাজ ৪ নারী আ ট ক

  • প্রকাশের সময় : ২৯/১২/২০২৪ ০৮:৪৯:৫৩ AM

Share
99

সিলেট নগরীতে আবাসিক হোটেল থেকে ৪ নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নগরীর সুরমা মার্কেটস্থ নিউ সুরমা হোটেলের ২য় ও ৩য় তলা থেকে অসামাজিক কাজের দায়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মুন্নি আক্তার (৩০), তৃষা (২৯), বিবি কুলসুমা (২৬) ও মুন্নি আক্তার (২২)।

শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেন এসএমপির মিডিয়া অফিসার উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম। আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।


সিলেট প্রেস / ২৯ ডিসেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-১২-২৯ ০৮:৪৯:৫৩