সিলেটে অটোরিক্সায় করে চোরাই গরু নিয়ে যাচ্ছিল তারা

  • প্রকাশের সময় : ২৭/০৫/২০২৩ ০৪:১৬:৫২ AM

Share
67

চোরাই গরু অটোরিক্সায় করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছে তিন চোর।শুক্রবার রাত সাড়ে ১১টায় সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন লামা আকিলপুর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে সাজু আহমদ প্রকাশ খালেদ (১৮), লোকমান প্রকাশ মোহাম্মদ আলী (১৯), গোলাম রব্বানী (২০)। তিনজনই সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা। তারা সবাই পেশাদার চোর চক্রের সদস্য বলে জানিয়েছে জালালাবাদ থানা পুলিশ।

শনিবার সকালে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো পুলিশ।

এতে বলা হয়, তাদের আটককালে একটি গবাদি পশু ও চুরি কাজে ব্যবহৃত একটি নিবন্ধনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে বারোটার দিকে এয়ারপোর্ট এলাকার সিদাইগুল বাবুকাটাহান্দি রাবার বাগান সংলগ্ন এলাকা থেকে একটি বাছুর চুরি হয়। পরে সিএনজি অটোরিক্সাযোগে বাছুরটি চুরি করে নিয়ে যাওয়ার পথে শুক্রবার রাত ১টার দিকে আকিলপুর গ্রামের আব্দুল্লাহ খান সাহেব মার্কেটের সামনে থেকে স্থানীয়রা তিন চোরকে আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় জালালাবাদ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আসামীদের আদালতে প্রেরণ করা হয়।


সিলেট প্রেস / ২৭ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৫-২৭ ০৪:১৬:৫২