জকিগঞ্জে বিজিবির অভিযান, ভারতীয় শাড়ীর চালান জব্ধ

  • প্রকাশের সময় : ২৮/০৫/২০২৩ ১০:৫০:৩৬ AM

Share
49

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)-র অভিযানে চোরাচালান ভারতীয় শাড়ী জব্দ করা হয়েছে।

শনিবার (২৭ মে) সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অভিযান পরিচালনা করে ৭৭৮ পিস ভারতীয় জর্জেট ও শিল্ক শাড়ী জব্দ করা হয়।

‌লেঃ ক‌র্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএস‌সি বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধকল্পে সীমান্ত পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

জব্দকৃত শাড়ী স্থানীয় তামাবিল শুল্ক অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সিলেট প্রেস / ২৮ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-২৮ ১০:৫০:৩৬