গরু চুরি করে গ্রেপ্তার কাউন্সিলরপুত্র, পলাতক যুবলীগ নেতা

  • প্রকাশের সময় : ০২/০৬/২০২৩ ১২:২০:৪৬ PM

Share
83

বান্দরবানের আলীকদমে গরু চুরির ঘটনায় এক কাউন্সিলরের ছেলেসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। চুরি করা চারটি গরুও উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত যুবলীগের বহিষ্কৃত এক নেতাসহ দুজন পলাতক রয়েছেন।


গ্রেপ্তারকৃতরা হলেন- লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলী আহম্মদের ছেলে মো. রাসেল, চৈক্ষ্যং ইউনিয়নের বাসিন্দা মো. নুরুল হোসাইনের ছেলে মো. বাদশা, মো. শহিদুল্লাহর ছেলে অমিত হাসান, ছাহেল আহমদের ছেলে মো. আব্দুল শফি, বাদশা মিয়ার ছেলে মো. মিজান এবং লামা চেয়ারম্যান পাড়ার বাসিন্দা মোহাম্মদ সোওয়াবের ছেলে মো. নুরুল ইসলাম।


পলাতক দুজনের মধ্যে সাইদুর রহমান সাইদ লামা পৌরসভা যুবলীগের বহিষ্কৃত সভাপতি। আরেকজনের নাম নুর হোসেন।


পুলিশ জানায়, গত ২৯ মে রাতে আলীকদমের চৈক্ষং ইউনিয়নের বাসিন্দা ইউনূস মিয়া ও খাইরুল বশরের খামার থেকে চারটি গরু চুরি হয়। পরে ইউনূস থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে রাসেলকে গ্রেপ্তার করে। এরপর তার দেওয়া তথ্যে বাকিদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৮৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।


আলীকদম থানার ওসি নাছির উদ্দিন সরকার বলেন, লামা থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। গরুর মালিক বাদী হয়ে আটজনের নামে মামলা করেছেন। আসামিদের দুজন পলাতক, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। 



সিলেট প্রেস / ২ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-০২ ১২:২০:৪৬