পরিবারিক কলহের জের ধরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নগরীর চিহ্নিত ছিনতাইকারী হেলিম মিয়া ওরফে হেলিম।
সোমবার সন্ধ্যায় নগরীর উপকণ্ঠ শাহপরাণ এলাকার বাসায় হারপিকপানে আত্মহত্যার চেষ্টা করেন।
স্থানীয়রা জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া করে তিনি আত্মহত্যা করতে হারপিক পান করেন। পরে গুরুতর অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।




















