নগরীতে ছাত্রীকে প্রধান শিক্ষকের ‌‘যৌন হয়রানি’

  • প্রকাশের সময় : ০৮/০৬/২০২৩ ১০:৪৬:৪৯ AM

Share
113

সিলেটের একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে উত্তজনো বিরাজ করছে। এঘটনায় পুলিশ মোতায়েন করা হয়।

বুধবার  (৬ জুন) দুপুরে নগরীর টুলটিকর-কুশিঘাট এলাকায় হাজি মো. শফিক হাইস্কুলে এই ঘটনা ঘটে।

জানা গেছে, হাজি মো. শফিক হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাসিবের বিরুদ্ধে এক শিক্ষার্থী শ্লীলতাহানীর অভিযোগ তুলেন। বিষয়টি জানাজানি হলে পরিবার ও এলাকাবাসী প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করে বলেন পরিক্ষার দিনে আমি কলম আনতে ভুলে যাই হেড স্যারের কাছে কলমের জন্য গেলে তিনি আমাকে উনার সাথে ওয়াস রুমে যেতে বলেন, আমি উনার সাথে কেন ওয়াস রুমে যাবো জিজ্ঞাস করলে তিনি  বলেন ঠিক আছে তবে আমার সাথে বোডিং এ আয়, আমি মানা করলে তিনি আমাকে টিসির ভয় দেখান এবং আমাকে পরিক্ষা দিতে দেননি।

ক্ষুব্ধ এলাকাবাসীরা বলেন এর আগেও অনেক বার এই শিক্ষক এরকম অপরাধ করেছেন কমিটির লোকজন তাকে কিভাবে স্কুলে রাখে।

ঐ স্কুলের এক শিক্ষক জানান, বর্তমানে প্রধান শিক্ষক আব্দুল হাসিবকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে প্রধান শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।



সিলেট প্রেস / ০৮ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৩-০৬-০৮ ১০:৪৬:৪৯