সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সরমার নাজির বাজারের কুতুবপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হন গত বুধবার। এ ঘটনায় ঘাতক ট্রাক চালককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম। এ বিষয়ে দুপুর সাড়ে বারোটার দিকে র্যাব-৯ কার্যালয়ে প্রেস ব্রিফিং করা হয়।
প্রসঙ্গত- গত বুধবার ভোরে সিলেটের দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কের নাজিরবাজারে ট্রাক ও শ্রমিকদের বহনকারী পিকআপ ভ্যানের সংঘর্ষে ১৪ শ্রমিকের মৃত্যু হয়।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে আরও একজনের মৃত্যু হয়। তাঁরা নগরীর আম্বরখানা এলাকা থেকে ঢালাই কাজের জন্য ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে যাচ্ছিলেন।
সিলেটপ্রেস প্রতিবেদক




















