জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনি, ডিআই পিকআপ সহ আটক ১

  • প্রকাশের সময় : ১৫/০৬/২০২৩ ০৪:০০:২৩ AM

Share
66

জৈন্তাপুর মডেল থানা পুলিশের চোরাচালান বিরুধী অভিযানে ৪০ বস্তা চিনি, ডিআই পিকআপ সহ আটক ১

বৃহস্পতিবার (১৫ জুন) ভোর সাড়ে ৫টায় জৈন্তাপুর ষ্টেশন বাজার সংলগ্ন যাত্রী ছাউনির সম্মুখ হতে উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফৌসসহ চোরাচালান বিরুদী অভিযানের অংশ হিসাবে অভিযান পরিচালনা করে অবৈধ পথে ভারত হতে নিয়ে আসা ৪০ বস্তা চিনি আটক করা হয়৷ এসময় চিনি বহনকারী ডিআই পিকআপ সহ একজনকে আটক করা হয়৷

আটককৃত ব্যক্তি উপজেলার ফতেপুর ইউনিয়নের হেমু দত্তপাড়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে আসকর আলী (৩২) ৷ 

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, চোরাচালান বিরুধী অভিযানের অংশ হিসাবে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে ৷

১৪ জুন বুধবার ৩০ বন্তা চিনি সহ একজনকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে ৷ আমাদের এই অভিযান অব্যহত থাকবে ৷ তিনি পুলিশেকে তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান ৷


সিলেট প্রেস / ১৫ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

নাজমুল ইসলাম, জৈন্তাপুর-

প্রকাশ: ২০২৩-০৬-১৫ ০৪:০০:২৩