শাহপরাণে ইয়াবাসহ গ্রেফতার যুবক

  • প্রকাশের সময় : ১৮/০৬/২০২৩ ০২:০৪:২২ AM

Share
65

সিলেটের শাহপরাণে ইয়াবাসহ গ্রেফতার হয়েছে এক যুবক। আটক ঐ যুবকের নাম মো. ইমরানুর (৩৪)। সে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটপাড়া গ্রামের মৃত মো. মইনুল ইসলামের ছেলে।

শনিবার (১৭ জুন) গভীর রাতে মহানগরীর শাহপরাণের পীরেরবাজার এলাকায় তাকে গ্রেফতার করা হয়।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ জানায়, শনিবার রাতে মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ দেবের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ এলাকার পীরেরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ইমরানুর গ্রেফতার করা হয়। সে মাদকসহ বিভিন্ন অপরাধকর্মের জড়িত ছিলো দীর্ঘদিন থেকে।

তার বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানায় এজাহার দায়ের করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়াধীন আছে।


সিলেট প্রেস / ১৮ জুন ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৬-১৮ ০২:০৪:২২