ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে মন্তব্য করায় বিধান রায় (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২ টায় উপজেলার নেকমরদ গরু হাটি এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তার হওয়া ব্যাক্তি উপজেলার পারকুন্ডা গ্রামের মলিন রায়ের ছেলে। রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিধান রায় (ইংরেজি অক্ষরে) তার ফেসবুক আইডিতে আপত্তিকর একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে।
থানার এসআই রহমতুল্লাহ রনি আরো জানান, গ্রেপ্তার পর আসামীকে আজই শুক্রবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




















