বদলি হয়ে সিলেটেই আসছেন সাবেক সেই দুই কর্মকর্তা

  • প্রকাশের সময় : ২২/০৪/২০২৬ ০৭:৩৫:৪৪ PM

Share
17

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে সিলেটে বদলি করা হয়েছে।

বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
রহমত উল্লাহ এরআগেও সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) হিসেবে কর্মরত ছিলেন। মাঝখানে কক্সবাজারের পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন তিনি।


এছাড়া স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এবং এপিবিএন পুলিশের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকেও সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে মুহাম্মদ রহমত উল্লাহ ও শাহরিয়ার আল মামুন পূর্বেও সিলেট মহানগর পুলিশে দায়িত্ব পালন করেছেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৪-২২ ১৯:৩৫:৪৪