সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনে ২২ লাখ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ০৫/০৫/২০২৬ ০৫:৩২:৫৭ AM

Share
36

পরিবেশ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয় কর্তৃক সোমবার (৪ মে) পরিচালিত অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ ভঙ্গের দায়ে ২ জন ব্যক্তি ১৩ টি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


অভিযানে পাহাড়, টিলা কর্তণ, পরিবেশগত ছাড়পত্র বা নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা, ছাড়পত্রের শর্তভঙ্গ এবং তরল বর্জ্যের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে মোট ২২,০০,৩৬০ টাকা (বাইশ লাখ তিনশত ষাট) টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।


আরোপিত ক্ষতিপূরণের অর্থ আগামী ৭ কার্যদিবসের মধ্যে সরকারি কোষাগারে জমা প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করা হয়েছে।

তবে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পরিচয় জানায়নি পরিবেশ অধিদফতর।

পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদফতর।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৬-০৫-০৫ ০৫:৩২:৫৭