সিলেটে অনিয়মের দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

  • প্রকাশের সময় : ১৬/০৫/২০২৬ ০৬:১৯:২৭ PM

Share
23

সিলেট মহানগরের রিকাবীবাজার ও মধুশহিদ এলাকায় অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়।

এসময় ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ৬৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৬ মে) দুপুর থেকে বেলা আড়াইটা পর্যন্ত অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে নেতৃত্ব দেন তিনি।

মোহাম্মদ আরিফ মিয়া বলেন- ৪টি প্রতিষ্ঠানের মধ্যে দুটি ফার্মেসি, একটি মোদী দোকান ও একটি ইলেক্ট্রনিক্সের দোকান রয়েছে।

এসব দোকানে মেয়াদোত্তীর্ণ ও বাড়তি দামে পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ আরিফ মিয়া।

অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশ টিম সহযোগিতা করে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৫-১৬ ১৮:১৯:২৭