সিলেটে নিজ কন্যা শিশুকে ধর্ষণ, লম্পট পিতা আটক

  • প্রকাশের সময় : ২১/০৫/২০২৬ ০১:০৮:১৮ AM

Share
20

সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামে নিজ ১১ বছর বয়সী কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগে পিতা আকবর হোসেন (৩৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ মে) দুপুরে উপজেলার গৌরীশংকর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা।

আটক আকবর হোসেন জৈন্তাপুর উপজেলার ঘিলাতৈল গ্রামের মো: আবু হানিফের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শিশুটি দীর্ঘ সময় ধরে পারিবারিক পরিবেশে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে। ঘটনার বিষয়ে পরে শিশুটি তার মাকে জানালে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের সঙ্গে আলোচনা করে ভুক্তভোগীর মা বাদী হয়ে বুধবার থানায় মামলা করেছেন।

জৈন্তাপুর মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। পরে বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, শিশু সন্তানকে ধর্ষণের অভিযোগে আকবর হোসেন নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটি বাবাকৃতক ধর্ষণের শিকার হয়েছেন। শিশুটিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওসিসিতে চিকিৎসা নিচ্ছেন। তার পিতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৬-০৫-২১ ০১:০৮:১৮