ঠাকুরগাঁও সীমান্তে ভারতীয় মদ উদ্ধার: কাউকে ধরতে পারেনি বিজিবি

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৬ ০৭:৩১:১২ PM

ছবি-প্রতিনিধি

Share
41

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় কাউকে ধরতে পারেনি বিজিবি। শুক্রবার ২২ মে দুপুর সাড়ে ১২টায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি এর অধীনস্থ বাশালগাঁও বিওপি’র একটি টহলরত দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। অভিযানকালে হরিপুর উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৫২/১-এস হতে আনুমানিক ৪'শ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তোররা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। 


দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, উদ্ধারকৃত মাদকের ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, একই সঙ্গে পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান। 


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
লেমন সরকার, ঠাকুরগাঁও

লেমন সরকার, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৬-০৫-২২ ১৯:৩১:১২