কানাইঘাটে পুলিশের চোরাচালান বিরোধী অভিযানে ভারতীয় চা পাতা উদ্ধার ও গ্রেফতার-০৩:

  • প্রকাশের সময় : ০৫/০৬/২০২৬ ০৪:৫৮:৩১ PM

প্রতিনিধি

Share
2


সিলেটের  পুলিশ সুপার এর  নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ  মোঃ আমিনুল ইসলামের তত্বাবধানে চোরাচালান বিরোধী অভিযানে অদ্য ইং ০৫/০৬/২৬ তারিখ রাত আনুমানিক ০২.৪৫ ঘটিকার সময় এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন ৫নং বড়চতুল ইউনিয়নের অর্ন্তগত দুর্গাপুর সাকিনস্থ  ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার উপর তল্লাশী করাকালে সুরইঘাট হতে আগত একটি পিকআপ গাড়ি থামানোর জন্য সিগনাল দিলে পুলিশের উপস্থিতি দেখে গাড়ি থামিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১।শহীদ আহমদ (২২), পিতা-ইনছানআলী, সাং-বাউরভাগ ২য় খন্ড, থানা-কানাইঘাট, জেলা-সিলেট ২।ফয়ছল আহমদ (২০),পিতা-ফরিদ আহমদ, ৩। আল আমিন (২০), পিতা-মৃত মফুর আলী, উভয় সাং-মানিকপাড়া,থানা-জৈন্তাপুর, জেলা-সিলেটগনদের আটক করেন এবং পিকআপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে রক্ষিত (ক) ২০ (বিশ)টি প্লাস্টিকের বস্তায় ভারতীয় চা পাতা, প্রতিটি বস্তার প্রতিটি বস্তায় ৪০ (চল্লিশ) কেজি করে মোট (৪০x২০)= ৮০০ (আটশত) কেজি ভারতীয় চা পাতা, প্রতি কেজি চা পাতার আনুমানিক মূল্য-৩০০/- টাকা করে সর্বমোট (৩০০x৮০০)= ২,৪০,০০০/টাকা উদ্ধার পূর্বক পিকআপ গাড়ীসহ জব্দ করেন। এ ঘটনায় কানাইঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রেস / এন


কমেন্ট বক্স
মুফিজুর রহমান নাহিদ

মুফিজুর রহমান নাহিদ

প্রকাশ: ২০২৬-০৬-০৫ ১৬:৫৮:৩১