সিলেটে ৪ ঘণ্টায় ১৩৯ অপরাধী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ০৭/০৬/২০২৬ ০২:২১:০২ AM

Share
10

সিলেট মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোর গ্যাং ও ছিনতাইকারী দমনে চার ঘণ্টার এক বিশেষ চিরুনি অভিযানে ১৩৯ জনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

গতকাল সন্ধ্যা ৬:৩০ টা থেকে রাত ১০:৩০ টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন থানা এলাকায় একযোগে এই অভিযান পরিচালিত হয়।
এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এই অভিযানে সর্বোচ্চ ৩১ জন গ্রেপ্তার হয় শাহপরান (র) থানা এলাকা থেকে। এছাড়া কোতোয়ালিতে ৩০ জন, দক্ষিণ সুরমায় ২৭ জন, জালালাবাদে ২৫ জন, এয়ারপোর্টে ২০ জন এবং মোগলাবাজারে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।


মহানগরীতে অপরাধ নিয়ন্ত্রণ এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


সিলেট প্রেস / এস


কমেন্ট বক্স
নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ২০২৬-০৬-০৭ ০২:২১:০২