রগুর নেপথ্যে কারা? আসছে ২য় পর্ব

মুদি দোকানের আড়ালে রগু: কালিঘাটে কোটি টাকার কালোবাজারি

  • প্রকাশের সময় : ১০/০৬/২০২৬ ১১:৩১:৪৩ PM

Share
11

সিলেটের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটে মুদি ব্যবসার আড়ালে একটি শক্তিশালী ও ভয়ংকর চোরাচালান চক্রের সন্ধান মিলেছে। ‘রুদ্র ভ্যারাইটিজ স্টোর’ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ঢাল হিসেবে ব্যবহার করে ‘রগু’ নামের এক ব্যক্তির নেতৃত্বে এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে বীরদর্পে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) বাণিজ্য চালিয়ে আসছে।

অনুসন্ধানে জানা গেছে, এই চক্রটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভারত সীমান্ত থেকে শুল্কবিহীন ভারতীয় জিরা, ফুচকা, মেহেদীসহ কোটি কোটি টাকার অবৈধ মালামাল দেশে নিয়ে আসছে। শুধু তাই নয়, চোরাচালানকৃত এই মালামালগুলোকে বৈধতা দিতে কালিঘাটের ওই দোকানটিতে বসেই তৈরি করা হচ্ছে জাল কাগজপত্র ও ভুয়া ট্যাক্স চালান।

পরবর্তীতে এই ভুয়া নথিপত্র ব্যবহার করে অবৈধ পণ্যগুলো নির্বিঘ্নে দেশের বিভিন্ন জেলার বড় বড় পাইকারি বাজারে পাচার ও সরবরাহ করা হচ্ছে।

এদিকে, এই রগু সিন্ডিকেটের ওপেন সিক্রেট অবৈধ বাণিজ্যের কারণে চরম ঝুঁকির মধ্যে পড়েছেন কালিঘাটের বৈধ ও সাধারণ ব্যবসায়ীরা। শুল্ক ফাঁকি দিয়ে আসা পণ্যের কম দামের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে তারা প্রতিনিয়ত লোকসানের মুখে পড়ছেন। অন্যদিকে, প্রতিদিন সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের দাবি, প্রশাসনের নাকের ডগায় চলা এই অবৈধ রগু সিন্ডিকেটের খুঁটির জোর কোথায়? দেশের অর্থনীতি ও বৈধ ব্যবসায়ীদের বাঁচাতে দ্রুত এই চোরাচালান চক্রের মূলহোতাদের চিহ্নিত করে টাস্কফোর্সের অভিযান এবং কঠোর আইনি পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।


এ বিষয়ে বক্তব্য জানতে রগুর ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি।


সিলেট প্রেস / এফ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৬-০৬-১০ ২৩:৩১:৪৩