হবিগঞ্জে বন্যার্তদের মাঝে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে চিকিৎসা সেবা প্রদান

  • প্রকাশের সময় : ১৭/০৭/২০২৬ ১১:০৭:৪৩ PM

Share
10

সিলেট রেঞ্জের ডিআইজি ড. মোঃ জিল্লুর রহমান এর নির্দেশনায় ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ তারেক মাহমুদ এর তত্ত্বাবধানে হবিগজ্ঞ সদর  উপজেলার ১০নং লস্করপুর ইউনিয়নের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে এক বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়েছে।১৭ জুলাই বিকেল ৩ টা থেকে মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করা হয়।হবিগঞ্জ জেলা পুলিশ হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার ও মেডিকেল টিম  এ কার্যক্রম পরিচালনা করেন।প্রায় চার শতাধিক বন্যাদুর্গত মানুষের মাঝে  বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা  এবং ওষুধ  বিতরণ করা হয়।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)মোঃ শহিদুল হক মুন্সী,হবিগজ্ঞ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক সহ হবিগঞ্জ জেলা পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন


সিলেট প্রেস / M


কমেন্ট বক্স
সৈয়দ আব্দুল মান্নান

সৈয়দ আব্দুল মান্নান

প্রকাশ: ২০২৬-০৭-১৭ ২৩:০৭:৪৩