কারাগারে গলায় লুঙ্গি পেঁচিয়ে হাজতির মৃত্যু

  • প্রকাশের সময় : ২০/০৪/২০২৩ ০৩:২২:৫৪ AM

Share
53

ব্রাহ্মণবাড়িয়ায় রমজান আলী (২৮) নামে এক হাজতি গলায় লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে এ ঘটনা ঘটে।

রমজান আলী আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের মন্নাফ মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার মো. শহিদুল ইসলাম বলেন, রমজান আলী একটি হত্যা মামলায় তিন বছর ধরে হাজতে আছেন। রাতে লুঙ্গি দিয়ে বাথরুমের ভেন্টিলেটরে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে পরে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সিলেট প্রেস / ২০ এপ্রিল ২০২৩/আ


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২০ ০৩:২২:৫৪