কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৫ জুয়ারী গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৭/০৪/২০২৩ ০৪:২৭:৫৭ AM

Share
45

সিলেটের কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৫ জুয়ারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ থানার টুকের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার টুকেরগাঁও এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. হোসেন মিয়া (৩৫), মৃত সিদ্দিক মিয়ার ছেলে মো. ইকবাল হোসেন (২৫), মো. আলী আকবরের ছেলে মো. জসিম উদ্দিন (৩২), মো. শুক্কুর মিয়ার ছেলে মো. রুস্তম আলী (৩৪), সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ মানিকপুর এলাকার মৃত বিধু ভূষণ শর্মা সজল শর্মা (৩৮)। 

কোম্পানীগঞ্জ থানা পুলিশ কোম্পানীগঞ্জের অভিযান চলা কালে জুয়া খেলায় ব্যবহৃত তাস এবং নগদ ৪ হাজার ৩৭০ টাকা, গাফলা খেলার গুটি আলামত জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।



সিলেট প্রেস / ২৭ এপ্রিল ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৪-২৭ ০৪:২৭:৫৭