টাকা চুরির প্রতিবাদ করায় সিএনজি চালককে ছুরিআঘাত

  • প্রকাশের সময় : ০১/০৫/২০২৩ ১২:৩৯:০৬ PM

Share
59

সিলেট নগরী বাগবাড়ি বর্ণমালা  এলাকায় টাকা চুরির প্রতিবাদ করায় সিএনজি চালক নাসির নামের একজনকে ছুরি আঘাত করে আহত করা হয়েছে। গত ২৬ এপ্রিল দুপুর ১ টায় এই ঘটনাটি ঘটে। ঘটনা সুত্রে জানা যায় সিএনজি চালক নাসির ও তার ভাই ফয়েজ  প্রতিদিন সিএনজি নিয়ে সকালে বাসা থেকে বের হয়ে সন্ধ্যায় বাসার সামনে সিএনজি রেকে ঘরের ভিতরে যান, সারাদিন সিএনজি চালিয়ে যে টাকা আয় করেন সেই টাকা সিএনজির বাক্সের ভেতর তালাবদ্ধ করে রাখেন।

গত কিছুদিন ধরে সিএনজি বাক্স থেকে টাকা চুরি হচ্ছে , একদিন টাকা চুরির সময় দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বাসিন্দা হিরো মিয়ার ছেলে মুন্নাকে হাতেনাতে ধরে ফেলেন, পরে এলাকার মুরুব্বিরা বিষয়টি মীমাংসা করে দেন।  গত ২৬ এপ্রিল ওই ঘটনার জের ধরে মুন্না তার দলবল নিয়ে সিএনজি চালক নাসির এর উপর হামলা করে  পায়ের মধ্যে ছুরি মেরে রক্তাক্ত করে। নাসিরের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তাকে রাস্তার মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করানো হয়।

আহত নাসিরের পিতা জানান আমরা  বাসায় ছিলাম ছেলের উপর হামলার খবর পেয়ে এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করি। তার পায়ে অস্ত্রোপচার করানো হয়েছে।

এ ব্যাপারে ৪ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিরা কেউ এখনো গ্রেপ্তার হয়নি।


সিলেট প্রেস / ০১ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৩-০৫-০১ ১২:৩৯:০৬