ঠাকুরগাঁওয়ে তিন মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

  • প্রকাশের সময় : ০২/০৫/২০২৩ ০৪:০৬:১৭ AM

Share
44

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (০১ মে) ভ্রাম্যমাণ আদালতে তিন মাদকসেবীকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা।

রাণীশংকৈল থানার মোবাইল কোর্ট নং- ৭৮, ৭৯, ৮০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) এর ধারা মোতাবেক তিন মাদকসেবিকে ০৭ (সাত) দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন- রাণীশংকৈল উপজেলার চেংমারী গ্রামের ওসমান আলীর ছেলে মো: আজিজুর রহমান (৪৫) নেকমরদ বাজারের মৃত নয়বর রহমানের ছেলে মো: সামসুল হক (৫০) ও করনাইট গ্রামের আ: বাসেদের ছেলে মানিক। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, গতকাল সন্ধ্যায় এই তিন মাদকসেবীকে পুলিশের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ০২ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৩-০৫-০২ ০৪:০৬:১৭