সিলেটে এক মহিলাকে ছিনতাইকালে বাধা দেওয়ায় রিক্সা চালককে ছুরিকাঘাত করেছে ছিনতাইকারীরা। ঘটনার পর জনতা ধাওয়া করে ৩ ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ করে।
বুধবার (১০ মে) রাত ১০টার দিকে সিলেট নগরীর শিবগঞ্জ খাঁরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি সিএনজি অটোরিক্সায় (সিলেট-থ-১২-৫৭৭৬) যাত্রীবেসে ছিনতাইকারীরা এক মহিলাকে ছিনতাইয়ের চেষ্টা করে। ঘটনাটি দেখে এক রিক্সা চালক এগিয়ে এসে বাধা দিতে গেলে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। ঘটনাটি দেখে স্থানীয়রা সিএনজি অটোরিক্সাসহ ৩ ছিনতাইকারীকে ধরে গণধোলাই দেয়।
খবর পেয়ে কোতোয়ালি থানার সোবহানীঘাট ফাঁড়ি পুলিশ জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে আটক করে থানায় নিয়ে যান।
- ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত রিক্সা চালক।
এদিকে, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। আহত রিক্সা চালককে উদ্ধার করে ওসমানী চিকিৎসকরা। তাৎক্ষনিক তার দেহে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্র জানায়, ছুরিকাঘাতে আহত রিক্সা চালকের অবস্থা গুরুতর। তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা চলছে।
সিলেট কোতোয়ালি মডেল থানার সোবহানীঘাট ফাঁড়ি ইনচার্জ (এসআই) শামীম আহমদ বলেন, জনতার কবল থেকে ৩ ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আটককৃত ছিনতাইকারীরা হলো- রিয়ান, শফিক ও সুমন।
স্টাফ রিপোর্টার




















