কানাইঘাটে পৃথক অভিযানে গ্রেফতার ১৪

  • প্রকাশের সময় : ২০/০৫/২০২৩ ০২:১১:৪৯ AM

Share
53

সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটে অভিযান চালিয়ে মাদক, খুন, ধর্ষণসহ  বিভিন্ন মামলায় পরোয়ানাভূক্ত ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) থেকে ২৪ ঘন্টার অভিযানে উপজেলায় লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ডনা, রাতাছড়া, পাহাড়ি এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করে কানাইঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন-  লোকমান (২৫), ময়নুল (২৭), আব্দুল হান্নান (৪০), জয়নাল (৩০), সাদ্দাম হোসেন(২৫), জামাল উদ্দিন (৪৮), আজির উদ্দিন (৪৬), আলিম উদ্দিন (৩৮), শাহাব উদ্দিন (৫০), আলী আহমদ (৩২), কামাল উদ্দিন, সেলিম উদ্দিন (৩১), মুহিবুর রহমান (৫৬), রউফ মিয়া (৩০)।

সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া কর্মকর্তা (পরিদর্শক) শ্যামল বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / ২০ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৫-২০ ০২:১১:৪৯