সিলেটে জুয়ার আস্তানায় অভিযানের সময় পুলিশের উপর হামলার অভিযোগে ৭ জন গ্রেফতার

  • প্রকাশের সময় : ২২/০৫/২০২৩ ০১:১৬:৩৮ AM

Share
62

টুকের বাজারে শ্রমিক সমিতির নামে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন জুয়া খেলার আস্তানা তৈরি করে আসছিলো একটি প্রভাবশালী মহল। বিষয়টি জালালাবাদ থানা পুলিশের নজরে আসার পর অভিযান চালানোর সময় পুলিশের উপর হামলা করে জুয়াড়ীদের একটি দল।

এসয় তাদের মধ্যে ৭ জন কে গ্রেফতার করা হয় বাকীরা পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলো পীরপুরের আব্দু সালামের ছেলে আবুল বাহার (৩০),আব্দুল মতিনের ছেলে আলী হোসেন, শাহপুরের বাবুল আহমেদের ছেলে রুবেল,খুরুমখলা মিলন আহমেদের ছেলে আমজাদ হোসেন শাকিল,মুন মিয়ার ছেলে ফয়জুর রহমান,আনসার আহমেদের ছেলে আলেক। তাদের হেফাজত থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।


জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃতদের ইতিমধ্যে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


সিলেট প্রেস / ২২ মে ২০২৩/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৩-০৫-২২ ০১:১৬:৩৮