রাণীশংকৈলে ক ব র খুঁড়ে ৭ কঙ্কাল চু রি

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৪ ০৭:১৩:০৫ AM

Share
50

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রসুনপুর কবরস্থান থেকে এক রাতেই সাতটি কঙ্কাল চুরি হয়েছে। সংঘবদ্ধ চোরেরা ওই কবরস্থানের সাতটি কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায়। সোমবার ২১ অক্টোবর দিবাগত গভীর রাতে এ  কঙ্কাল চুরির ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে স্থানীয় লোকজন ওই কবরস্থানে গরু-ছাগল চরাতে গেলে কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পায়। এ ঘটনা জানতে পেরে এলাকাবাসীরা কবরস্থানে ভিড় জমায়। লোকজন তাদের নিজ নিজ স্বজনের কবর রক্ষিত আছে কি না তা চিহ্নিত করে দেখে। 

এলাকাবাসিরা জানান, ওই কবরস্থান থেকে মোট ৭টি কবর থেকে ৭ কঙ্কাল চুরি হয়েছে। চুরি হওয়া কঙ্কালগুলো রসুনপুর গ্রামের বিভিন্ন জনের মৃত স্বজনদের। ক্ষোভ প্রকাশ করে বলেন, এই কবরস্থান থেকে আগে কখনো কঙ্কাল চুরির ঘটনা ঘটেনি। এনিয়ে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম এ প্রতিবেদককে মুঠোফোনে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


সিলেট প্রেস / ২৩ অক্টোবর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৪-১০-২৩ ০৭:১৩:০৫