সিলেটে চু রি হওয়া বাইক মাধবপুরে থেকে উদ্ধার: আ ট ক ৩

  • প্রকাশের সময় : ০২/১১/২০২৪ ০৬:৩৩:০০ AM

Share
109

মাধবপুর থানা পুলিশ ও জনতার সহযোগিতায়  সিলেট  থেকে চুরি যাওয়া একটি মোটরসাইকেল সহ তিন জনকে আটক করেছে। শনিবার দুপুরে উপজেলার  শাহজীবাজার মাজার এলাকা কে পিকআপে করে চোরাই মোটরসাইকেল নিয়ে মাধবপুর আসার পথে জনতার সহযোগিতায়  আটক করা হয়। আটককৃতরা হল  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের   অজিত দাসের ছেলে সাগর দাস(৩০) পিকআপ চালক নবীগঞ্জ উপজেলার পানিউন্দা এলাকার লাল মিয়ার ছেলে পাভেল মিয়া(২৫) ও চালকের সহযোগি একই এলাকার  জুমায়েল (২৬)। 

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ  আল মামুন  জানান  শনিবার সকাল ৮টার দিকে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস‍্য  সিলেট শহরের ভাগবাড়ি এলাকার  আব্দুর রাজ্জাকের গ‍্যারেজ  থেকে টিভিএস  এপাসি  মোটরসাইকেল তালা ভেঙ্গে  চুরি করে নিয়ে  পানিউন্দা নিয়ে আসে। পানিউন্দা থেকে একটি পিকআপে করে মোটরসাইকেল টি মাধবপুর পৌর শহরের নোয়াগাঁও নিয়ে আসার পথে  শাহজীবাজার এলাকায় জনতার সহযোগিতায় পুলিশ  আটক করে। পুলিশ জানায় মোটরসাইকেলে জিপিএস  লাগানো থাকায় উদ্ধার  করতে সুবিধা হয়।


সিলেট প্রেস / ০২ নভেম্বর ২০২৪/এফ কে


কমেন্ট বক্স
আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

আলমগীর কবির, মাধবপুর হবিগঞ্জ

প্রকাশ: ২০২৪-১১-০২ ০৬:৩৩:০০