সিলেটে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ ডিআই ট্রাক জ ব্দ

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ১২:৪০:৪৫ PM

Share
38

সিলেটে সাড়ে ৩ লাখ টাকার ৬০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে চিনি বহনকারী একটি ডিআই ট্রাক। 

সোমবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে  সিলেটের শাহপরাণ থানাধীন মুরাদপুর বাইপাস সংলগ্ন একটি সড়ক থেকে গাড়িসহ চিনিগুলো জব্দ করে থানাপুলিশ।
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- ৬০ বস্তায় ৩ হাজার কেজি চিনি ছিলো। যার বাজারমূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি।


সিলেট প্রেস / ০৫ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-১১-০৫ ১২:৪০:৪৫