ওসমানীনগরে চোরাই চিনির ট্রাক জ ব্দ, আ ট ক ৪

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৪ ১২:৫০:১৫ PM

Share
25

ভারত থেকে অবৈধপথে আনা চোরাই চিনি বোঝাই একটি ট্রাককে সিলেটের ওসমানীনগরে উপজেলায় জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক চালকসহ সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়।

রবিবার (৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার তাজপুর বাজার থেকে ট্রাক বোঝাই অবৈধ চিনি উদ্ধার করা হয়।  

জানা গেছে, দক্ষিণ সুমরা থেকে শাইস্তাগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-৮৫০৫) উপজেলার তাজপুর বাজারে পৌছলে স্থানীয়দের সহায়তায় ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় ট্রাক চালক মামুন সহ ৪ জনকে সন্দেহ জনক আটক করা হয়েছে বলেন নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার এস আই ওবায়দুল্লাহ।

তিনি বলেন, গাড়িতে কি পরিমান চিনি রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ওসমানীনগর থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, বৈধ চিনি দাবি করলেও সন্ধা পর্যন্ত তারা কোন বৈধ কাজপত্র দেখাতে পারেনি। এই বিষয় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।


সিলেট প্রেস / ০৫ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-১১-০৫ ১২:৫০:১৫