আদালতে বাদি বলেন, ‘মামলার বিষয়ে আমি কোনো কিছু জানি না,,

  • প্রকাশের সময় : ১২/১১/২০২৪ ০৫:৫০:২৪ AM

ছবি-প্রতীকী

Share
49

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সুনামগঞ্জে হামলার ঘটনায় করা মামলার বাদী হাফিজ আহমদ সোমবার আদালতে হাজিরা দিতে এসেছিলেন। 

কিন্তু আদালতের বারান্দা থেকে কয়েকজন যুবক তাঁকে তুলে নিয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

হাফিজ গত ২ সেপ্টেম্বর ৯৯ জনের নামোল্লেখ এবং ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে মামলাটি করেন। 

মামলা করার ১ মাস ২০ দিন পর গত ২৩ অক্টোবর সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে তিনি বলেন, ‘এ ঘটনার বিষয়ে কোনো কিছু জানি না, কোনো আসামিকে চিনি না।’ শুধু তা–ই নয়, মামলাটি আপস হয়ে গেছে জানিয়ে তিনি আসামিদের বিনা বিচারে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন।

এ বিষয়ে দ্রুত বিচার আদালত সোমবার তাঁকে আদালতে তলব করেছিলেন। এ কারণেই তিনি

হাজিরাতে আসছিলেন  আদালতে।


সিলেট প্রেস / ১২ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
এমদাদুর রহমান চৌধুরী জিয়া

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

প্রকাশ: ২০২৪-১১-১২ ০৫:৫০:২৪