বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার এক আদেশে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সোমবার রাত ৮টা পর্যন্ত বিয়ানীবাজারে নতুন ওসি পদায়ন করা হয়নি। তবে প্রশাসনিক কারণে ওসি মো. এনামুল হক চৌধুরীকে প্রত্যাহার করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আটকের পর 'হত্যা মামলার আসামি' ছাত্রলীগ নেতা শিরোনামে ২১ নভেম্বর দৈনিক শ্যামল সিলেট-এ একটি সংবাদ প্রকাশিত হয়। এর চারদিনের মাথায় বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরীকে প্রত্যাহার করা হলো।
এছাড়া এ নিয়ে অন্তবর্তী সরকারের ৩ মাসে বিয়ানীবাজার থানা থেকে দুইজন ওসি প্রত্যাহার করা হয়। এর আগে অকিল উদ্দিন আহমদকেও প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।




















