সিলেটের রাস্তা দিনে মুক্ত রাতে দখল

  • প্রকাশের সময় : ২৬/১১/২০২৪ ০১:৩৩:০৩ AM

ছবি- সংগৃহীত

Share
44

সিলেটে সোমবার সকাল থেকেই নগরীর রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালায় পুলিশ ও সিসিক।

এতে দ্রুত অনেকটা হকারমুক্ত হয় নগরী। বেশিরভাগ রাস্তায় অন্যদিন যেখানে যানবাহন চলাচলে হকারদের জটলায় ঘন্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো- সেসব রাস্তায় সোমবার অন্যদিনের মতো যানজট ছিল না। তবে এই অবস্থা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী ছিল।

দিনের বেলায় অভিযানে যানজট ও হকারমুক্ত রাস্তার ফলে পথচারী ও যাত্রীরা তখন প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু সন্ধ্যার পরপর পুরনো দৃশ্য ফিরে আসায় অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পথচারী ফয়সল আহমদ জানান, প্রশাসনের অ্যাকশন দেখে আশা করেছিলাম এবার মনে হয় রাস্তা-ফুটপাত দখলমুক্ত হলো। কিন্তু না সন্ধ্যার পর ফের হকারদের দৌরাত্ম্য দেখে আশাহত হয়েছি।


সিলেট প্রেস / ২৬ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস ডেস্ক

সিলেটপ্রেস ডেস্ক

প্রকাশ: ২০২৪-১১-২৬ ০১:৩৩:০৩