সিলেটে ২ সহযোগীসহ ইউপি চেয়ারম্যান আ ট ক, মিললো বিদেশী মদ

  • প্রকাশের সময় : ২৭/১১/২০২৪ ০৭:৩১:৪৯ AM

Share
32

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের হাসনাত, নবীগঞ্জের চরগাঁও গ্রামের বজলু চৌধুরী এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার হাবিবুর রহমান হাবিব।

আটককৃতদের মধ্যে হাবিবুর রহমান হাবিব নবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহ্বায়ক।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় জৈন্তাপুর বাজারের তামাবিল মহাসড়কের ইউসুফ ভলগানাইজিং ওয়ার্কশপের সামনে একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় কারে থাকা তিন ব্যক্তির নিকট হতে দুই বোতল বিয়ার ও এক বোতল  ওয়াইনসহ তিন বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়েরের পর আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সিলেট প্রেস / ২৭ নভেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
সিলেটপ্রেস প্রতিবেদক

সিলেটপ্রেস প্রতিবেদক

প্রকাশ: ২০২৪-১১-২৭ ০৭:৩১:৪৯