জেল রোড এলাকা থেকে ই য়া বা সহ আ ট ক ২

  • প্রকাশের সময় : ২৫/১২/২০২৪ ০৮:১৫:৪৯ AM

Share
34

সিলেটে ইয়াবা বহনের সময় দুজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে মহানগরের জেল রোড এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অভিযানকালে আব্দুল হকের প্যান্টের পকেট থেকে ৫০ পিস এবং আব্দুল জব্বারের পকেট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আজ বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, হবিগঞ্জের আজমেরীগঞ্জ থানার বিরাট গুচ্ছগ্রামের আব্দুল হাসিমের ছেলে আব্দুল হক সমছু ও সিলেটের গোয়াইনঘাট থানার ধর্মগ্রামের মামুন আলীর ছেলে আব্দুল জব্বার। এরমধ্যে আব্দুল হক বর্তমানে কীন ব্রীজ এলাকায় এবং আব্দুল জব্বার আম্বরখানা এলাকায় বসবাস করে আসছেন।


সিলেট প্রেস / ২৫ ডিসেম্বর ২০২৪/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৪-১২-২৫ ০৮:১৫:৪৯