রাণীশংকৈলে যৌথ বাহিনীর অভিযানে আটক মাদক কারবারিকে ১ বছর কারাদন্ড

  • প্রকাশের সময় : ১৫/০১/২০২৫ ১১:০৭:২৬ AM

ছবি-প্রতিনিধি

Share
59

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ফুলবাবু (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে। তিনি পৌর শহরের ২নং ওয়ার্ডের রংপুরিয়া মার্কেটের মৃত নাজির হোসেনের ছেলে। 


পরে মাদক কারবারিকে ইউএনও রকিবুল হাসানের কাছে সোর্পদ করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের ম্যাধমে তাকে মাদক আইনে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পৌর শহরের রংপুরিয়া মার্কেট এলাকায় তার নিজ বাড়ি থেকে ২৮০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।


রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে আগামীকাল জেলা জেল হাজতে পাঠানো হবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-১৫ ১১:০৭:২৬