রাণীশংকৈলে মাদকবিরোধী অভিযানে আটক-৩, জেলে প্রেরণ

  • প্রকাশের সময় : ১৯/০১/২০২৫ ১০:৪৮:৩০ AM

Share
28

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ ৩ মাদকসেবিকে আটক করে। আটককৃতরা হলেন- মহলবাড়ি গ্রামের রাশেদের ছেলে সাগর (২২), ভবানন্দপুর গ্রামের আতাউর রহমানের ছেলে আরমান আলী (১৯) ও বাজেবকশা গ্রামের মৃত রঞ্জিত কুমারের ছেলে শান্ত কুমার (৩৫)। 


তাদের নামে রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আজ রবিবার (১৯ জানুয়ারি) জেলা জেলহাজতে পাঠানো হয়েছে। রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক এ তথ্য সিলেট প্রেসকে নিশ্চিত করেন। 


থানাসূত্রে জানা গেছে, ঘটনার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পৌর শহরের জুঁই ফিলিং স্টেশন থেকে ইয়াবা সেবনের দায়ে সাগরকে আটক করে। তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান। অপরদিকে, একইদিনে আরমান আলীকে ১৫ পিস ইয়াবাসহ এবং শান্ত কুমারকে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক করে পুলিশ। থানার ওসি আরো জানান, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-১৯ ১০:৪৮:৩০