রাণীশংকৈলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৩/০১/২০২৫ ০১:৫৮:২৫ AM

ছবি-প্রতিনিধি

Share
22

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী নুরুল হুদা (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ১২ টার পর উপজেলার ভরনিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। 


গ্রেফতারকৃত- নুরুল হুদা ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে। তিনি জিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিলেন। 


রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নুরুল হুদা নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামীকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-২৩ ০১:৫৮:২৫