সিলেট সীমান্তে এবার ৫ কোটি টাকার চো রা ই পণ্য জ ব্দ

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৭:০৭:০৬ AM

সিলেট বিজিবির জব্দ করা চোরাই পণ্য

Share
35

অর্ধকোটি টাকার ভারতীয় চোরাই পণ্য আটকের ২৪ ঘণ্টার মধ্যে সিলেট সীমান্ত থেকে এবার পাঁচ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে পৃথক অভিযানে এসব পণ্য আটক করা হয়।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানিয়েছে, ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপির জোয়ানরা অভিযান চালিয়ে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন।

এছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করে। জব্দ করা পণ্য, পশু, মাদকদ্রব্য ও মাছের আনুমানিক বাজারমূল্য পাঁচ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা।

বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: হাফিজুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রেস / ২৫ জানুয়ারি ২০২৫/ এফ কে


কমেন্ট বক্স
স্টাফ রিপোর্টার

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০২৫-০১-২৫ ০৭:০৭:০৬