ঠাকুরগাঁওয়ে রাস্তা পার হতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধার

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ০৯:১২:৪৩ AM

ছবি-প্রতিনিধি

Share
38

ঠাকুরগাঁওয়ের হরিপুরে রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় সফুরা বেগম (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর মিলন বাজার এলাকায় পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 


নিহত সফুরা বেগম রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও গ্রামের মৃত ইসাহাক আলীর স্ত্রী। 


প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য মোকলেসুর রহমান বলেন, এদিন বিকালে ওই বৃদ্ধা মিলন বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল এসময় হরিপুর থেকে একটি পিকআপ ও মোটরসাইকেল পাশাপাশি রাণীশংকৈল অভিমুখে যাচ্ছিল, বৃদ্ধা পিকআপটিকে অতিক্রম করতে পারলেও পরে দ্রুতগামী মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হয়ে একটি পা ভেঙে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়। সাথে সাথে তাকে হাসপাতালে নেওয়া হয়। 


মৃতের ছেলে সবির আলী জানান, আমার মা জন্ডিস রোগের চিকিৎসার জন্য গ্রাম্য কবিরাজকে দেখিয়ে বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পরেই তিনি মারা যান।


রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরশেদুল হক বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-২৫ ০৯:১২:৪৩