রাণীশংকৈলে

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ২৫/০১/২০২৫ ১১:২২:৪১ AM

ছবি-প্রতিনিধি

Share
53

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় হাট ইজারাদার সারওয়ার নূর লিয়নকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে রাণীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এ জরিমানা আদায় করেন।


ওই হাটের ইজারাদার সারওয়ার নূর লিয়ন দীর্ঘদিন ধরে সরকারের দেওয়া নির্ধারিত টোল আদায় না করে অতিরিক্ত টোল আদায় করে আসছিলেন। যার গরু প্রতি ২৩০ এর পরিবর্তে ৫০০ এবং ছাগল প্রতি ৯০ এর পরিবর্তে ১৬০ টাকা। হাটে আসা এক বৃদ্ধ আক্ষেপ করে জানান, এরা হাটে কি শুরু করেছে একটা ছাগল কিনে লেখায় বাবদ ১৬০ টাকা নিলো, এটা কি মগের মুল্লুক, প্রশাসন কি করেন? 


হাটে আসা কয়েকজন গরু ক্রেতা জানান, হাট ইজারাদার সরকারি নিয়মনীতি না মেনে নিজের ইচ্ছামতো অতিরিক্ত টোল আদায় করছেন। গরু প্রতি ২৩০ টাকার পরিবর্তে নিচ্ছে ৫০০ টাকা নিচ্ছে। এটা কি করে সম্ভব? ছাত্ররা কি এজন্য দেশটাকে বৈষম্যহীন ও সংস্কারের জন্য জীবন দিয়েছে ! নাম প্রকাশে অনিচ্ছুক একজন অবসরপ্রাপ্ত শিক্ষক বলেন, তিন চার মাস পর প্রশাসন এসে নামে মাত্র সামান্য জরিমানা করে যাচ্ছে, পরে আবার যেই লাউ সেই কদু।


উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান বলেন, অতিরিক্ত টোল আদায়ের অপরাধে হাট ইজারাদারকে জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।


সিলেট প্রেস / এল


কমেন্ট বক্স
মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

মাসুদ রানা লেমন, ঠাকুরগাঁও

প্রকাশ: ২০২৫-০১-২৫ ১১:২২:৪১